Friday, April 3, 2026

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

Date:

Share post:

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির ২৮টি বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তেজনার আঁচ এসে পড়েছে কলকাতাতেও। এবার হাই-অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, এয়ারপোর্ট অথরিটি এবং বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সিআইএসএফ-এর ডিআইজি। বৈঠকের পরই একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল করা হয়েছে সিআইএসএফ জওয়ান থেকে শুরু করে অন্যান্য কর্মীদের সমস্ত ছুটি। এমনকি যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে নামিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢোকা ও বেরনোর গেটের বাইরে গাড়ি দাঁড় করানো নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বিমানবন্দরের চারপাশে চলছে কড়া নজরদারি। সিআইএসএফ আধিকারিকরা সন্দেহজনক কোনও কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন।

সাম্প্রতিক উত্তেজনার আবহে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতা, জানিয়েছেন আধিকারিকরা। বিমানবন্দরে প্রবেশ থেকে বোর্ডিং পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কোনও ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন – সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...