Tuesday, April 7, 2026

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

Date:

Share post:

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায় প্রত্যক্ষ প্রত্যাঘাত আমেরিকার পক্ষেও নেওয়া সম্ভব হয়নি। পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারতের অভিযানেই বাস্তবে সেই প্রত্যাঘাত সফল হল, দাবি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির (Vikram Misri)। যেভাবে বাহওয়ালপুর (Bahawalpur) সুভান আল্লা মসজিদে হামলা চালানো হয় ভারতের তরফ থেকে, সেখানেই নিহত ড্যানিয়েল পার্ল (Daniel Pearl) হত্যার সঠিক বদলা বলে দাবি করা হয়।

পাকিস্তানের বাহওয়ালপুরের সুভান আল্লাহ মসজিদই ছিল জইশ (JeM) জঙ্গিদের হেডকোয়ার্টার। সেই জইশ-ই যে মার্কিন সাংবাদিক হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল তা উল্লেখ করে বিক্রম মিশ্রি বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে তুলে ধরেন, রাষ্ট্রসঙ্ঘে নিষিদ্ধ ঘোষিত জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার ছিল বাহওয়ালপুর। এই দলের নেতা মৌলানা মাসুদ আজহার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি। জইশ (JeM) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যানিয়েল পার্লের (Daniel Pearl) হত্যার সঙ্গে জড়িত ছিল। কিন্তু এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল ব্রিটিশ পাসপোর্টধারী জেহাদি আহমেদ ওমর সৈয়দ শেখ।

২০০২ সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ড্যানিয়েল পার্লকে অপহরণ করে জইশ-ই-মহম্মদ। ভারত এর আগেও পার্লের হত্যার সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগের দাবি করেছে বিশ্ব দরবারে। এবার তা-ই প্রকাশ্যে তুলে ধরে বিক্রম মিশ্রি আরও বলেন, ওমর সৈয়দই ড্যানিয়েল পার্লকে প্রলুব্ধ করেছিল যা তাকে পরে তাকে হত্যার দিকে ঠেলে দেয়। এই ওমর সৈয়দকেই ভারত গ্রেফতার করেও ২০০০ সালে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সুতরাং এই সবকিছুই নির্দিষ্ট করে দিচ্ছে যে এই সংগঠনগুলি পরস্পর যুক্ত। তাই বাহওয়ালপুরের (Bahawalpur) এই জঙ্গি ঘাঁটিতে হামলা সেই নৃশংস হত্যার যথাযথ উত্তর বলেই আমরা মনে করি।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...