Friday, June 12, 2026

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

Date:

Share post:

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল(IPL)। সম্প্রতি ভারত-পাক অশান্ত পরিবেশের জেরেই নিরাপত্তার খাতিরে আগে থেকেই ব্যাবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের(BCCI)। বৃহস্পতিবার পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালসের(DC) ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। অবশেষে শুক্রবার সকালেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল  ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত স্থগিত আইপিএল(IPL)। পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড(BCCI)।

গত বৃহস্পতিবার ধরমশালায় মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস(PBKS) এবং দিল্লি ক্যাপিটালস(DC)। কার্যত ফ্লাডলাইটের সমস্যার জন্যই প্রাথমিকভাবে ম্যাচ বন্ধ রাখা হয়। এরপরই অবশ্য সমর্থকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফ্লাডলাইটের কারণ তো রয়েছেই। সেইসঙ্গে শোনাযাচ্ছে সেই সময় নাকি ধরমশালার কাছেই জম্মু ও পাঠানকোটেই ব্ল্যাক আউটের সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তাজনিত কারণেই নাকি তেমনটা করা হয়েছিল বলো শোনাযাচ্ছিল।

এমনকী আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুন ধুমাল পর্যন্ত মাঠে নেমে সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেন। সেখান থেকেই ক্রিকেটারদেরও অত্যন্ত সন্তর্পণে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদেরও। শোনাযাচ্ছে তাদের নাকি বিশেষ ট্রেনে করেই পঞ্জাব থেকে ফেরানোর ব্যাবস্থা করা হয়েছে। এরপরই শুক্রবার বিশেষ বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা।

আইপিএল নিয়েই ছিল প্রধান আলোচনা। শেষপর্যন্ত আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। ধরমশালায় ৫৮ তম ম্যাচ খেলা হয়েছে। গ্রুপ পর্বের এখন আর ১২টি ম্যাচ বাকি রয়েছে। সেইসঙ্গে রয়েছে চারটি প্লেঅফ এবং একটি ফাইনালের ম্যাচ। তবে বাকি ম্যাচ কবে থেকে শুরু হবে তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...