Tuesday, June 16, 2026

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

Date:

Share post:

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন। প্রথমবার আমেরিকা থেকে কেউ পোপ ঘোষিত হলেন। নতুন পোপকে স্বাগত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। সংলাপের মাধ্যমে, মুখোমুখি হওয়ার মাধ্যমে সেতুবন্ধন তৈরি করুন, যাতে এক মানুষ হিসেবে, সর্বদা শান্তিতে একত্রিত হতে পারেন, বার্তা নতুন পোপের

৬৯ বছর বয়সি কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আমেরিকার শিকাগোর বাসিন্দা পোপ রবার্ট প্রিভোস্ট নেতৃত্ব দেবেন ১৪০ কোটি ক্যাথলিক সম্প্রদায়ের মানুষকে। ৬৯ বছর বয়সী প্রিভোস্ট অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দরিদ্র মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হিসাবেই পরিচিত। তাঁর বাস্তব বুদ্ধি ও পরিস্থিতির উপর বিচারবুদ্ধি তাঁকে অন্য মাত্রা দিয়েছে।এই প্রথম আমেরিকার কোনও বাসিন্দা পোপ হিসেবে নির্বাচিত হলেন। ২০১৫ সালে পেরুতে একটি চার্চে বিশপ হিসাবে তিনি প্রথম যোগদান করেন। সেই সূত্রে তাঁর পেরুর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। পোপ ফ্রান্সিসের হাত ধরেই তিনি ভাটিকান সিটিতে আসেন। তখন থেকেই একাধিক দেশের বিশপদের নিয়োগের দায়িত্ব সামলেছেন তিনি।

গত মাসেই প্রয়াত হন পোপ ফ্রান্সিস। কে তাঁর স্থলাভিষিক্ত হবেন তা ঠিক করতে বুধবার থেকেই ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে জড়ো হন ক্যাথিড্রালরা। বৃহস্পতিবার তাঁরাই পোপ ফ্রান্সিসের উত্তরসূরীকে নির্বাচিত করেন। বুধবারও নতুন পোপ নির্বাচিত করার জন্য আলোচনা এবং বৈঠক বসে সিস্টাইন চ্যাপেলে। তবে বুধবার নতুন পোপ কে হবেন তা নির্বাচিত করা যায়নি। এই কারণে সিস্টাইন চ্যাপেলের চিমনি থেকে বার হয়ে আসে কালো ধোঁয়া। বৃহস্পতিবার, আবার পোপ নির্বাচিত করার জন্য হাজির হন কার্ডিনালরা। এ দিন সন্ধ্যায় চিমনি থেকে বার হয়ে আসে সাদা ধোঁয়া। তার পরেই সবার সামনে হাজির জন নবনির্বাচিত পোপ। জানা গিয়েছে, কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট দীর্ঘ দিন কাজ করেছেন পেরুতে। পেরুর সিকলাইওর বিশপ ছিলেন তিনি।

আরও পড়ুন – রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

__

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...