Monday, April 6, 2026

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, জানানো হয়েছিল বিসিসিআই-এর (BCCI) তরফে। শনিবার সংঘর্ষ বিরতির (ceasefire) ঘোষণা হওয়ার পর টুর্নামেন্ট সম্পূর্ণ করার ইতিবাচক ইঙ্গিত দেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা। রবিবার বৈঠকে বসছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ, জানালেন শুক্লা (Rajeev Shukla)।

শুক্রবারই এক সপ্তাহের জন্য আইপিএল-এর সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। আইপিএল-এর ধর্মশালা ম্যাচও স্থগিত করে দেওয়া হয়েছিল জরুরি পরিস্থিতিতে। তবে শনিবার দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সেইমতো আইপিএলের ভাগ্য নির্ধারণে পরিবর্তনের ইঙ্গিত বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট।

সংঘাতের পরিস্থিতিতে দক্ষিণ ভারতে ও কলকাতায় আইপিএলের খেলাগুলিকে সরিয়ে দেওয়ার একটি প্রাথমিক আলোচনা হয়েছিল বিসিসিআই-তে। এরই মধ্যে শনিবার সংঘর্ষ বিরতির ঘোষণা। এরপরই রাজীব শুক্লা জানান, রবিবার বিসিসিআই (BCCI) অফিস বিয়ারার, আধিকারিকরা ও আইপিএল-এর (IPL) গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। সেখানে কিভাবে গোটা টুর্নামেন্ট সম্পূর্ণ করা যায়, তা নিয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকেই সিদ্ধান্ত হবে কিভাবে তারা আইপিএল ম্যাচ গুলির সূচি ও মাঠ নির্ধারণ করবেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...