Monday, June 22, 2026

নিরাপদে ফিরেছেন ধরমশালায় আটকে পড়া ক্রিকেটাররা, রেলকে ধন্যবাদ বিসিসিআইয়ের

Date:

Share post:

ড্রোন হামলার আতঙ্কে গত বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ মাঝপথে বাতিল করে দেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় শহর ছাড়তে পারেননি ক্রিকেটার ধারাভাষ্যকার থেকে শুরু করে আইপিএলের (IPL) সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরাও। এরপরই বিকল্প হিসেবে উঠে আসে ভারতীয় রেলের (Indian Railway)নাম। বিসিসিআই (BCCI) কর্তাদের আবেদনে সাড়া দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দু’দলের সকলকে দ্রুত দিল্লি নিয়ে আসে বন্দেভারত ট্রেন। এরপরই ভারতীয় রেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেট বোর্ড।

ক্রিকেটার, ধারাভাষ্যকারদের রেল সফরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে বিসিসিআই।দু’দলের সকলকে ছাড়াও সম্প্রচারকারী সংস্থার কর্মী, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল-সহ সংশ্লিষ্ট সকলকে নিরাপদে রাজধানীতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। রেলের সাহায্য ও তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের তরফ সমাজমাধ্যমে লিখেছে, ‘অত্যন্ত অল্প সময়ে মধ্যে বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করার জন্য রেল মন্ত্রককে ধন্যবাদ। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, সম্প্রচারকারী সংস্থার কর্মী-সহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত দিল্লি পৌঁছে দিয়েছে ভারতীয় রেল। এই পদক্ষেপ প্রশংসীয়।’’ নির্বিঘ্নে ফেরার পর ভারতীয় রেলবিভাগের প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটাররা।টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় সকলেরই মন খারাপ, কিন্তু দেশের সেনাবাহিনীর পাশে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা।

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...