Thursday, March 19, 2026

ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে ২৪০ কোটি ডলার ‘ভিক্ষা’ IMF-এর

Date:

Share post:

আন্তর্জাতিক সংস্থার অর্থ সাহায্য জঙ্গি তৈরির কাজে ব্যবহার করছে পাকিস্তান, ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ডের (IMF) রিভিউ বৈঠকে (review meeting) ভারতের স্পষ্ট করে এই ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও রাষ্ট্রের মদতে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া পাকিস্তানকেই বিপুল অর্থ সাহায্যের ঘোষণা আইএমএফ-এর। একসঙ্গে ২৪০ কোটি ডলার সাহায্যের ঘোষণা করে দিল আন্তর্জাতিক সংস্থা। পাকিস্তানের চাহিদার থেকেও যা ১৪০ কোটি বেশি।

পাকিস্তানের মিথ্যাচার সত্ত্বেও তারা যে আইএমএফ-এর কাছে ১০০ কোটি ডলার অর্থ সাহায্য চেয়েছিল তা স্পষ্ট হয়ে যায় রাতারাতি আইএমএফ সেই অর্থ সাহায্য নিয়ে বৈঠকে বসায়। বিপদে পড়া দেশের জন্য যে আন্তর্জাতিক সংস্থা দ্রুত অর্থ সাহায্য করে থাকে, তাদের অর্থ মঞ্জুরের জন্য দ্রুত পদক্ষেপ প্রমাণ করে দিয়েছিল, আদতে পাকিস্তানের (Pakistan) মদতে বেড়ে ওঠা জঙ্গিগোষ্ঠীকে সাফ করতে ভারতের উদ্যোগের পাশে থাকবে না আইএমএফ (IMF)।

তা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাহায্যের জন্য ভোট দান থেকে বিরত থাকা হয়েছিল। তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল, পাকিস্তানের প্রশাসন সম্পূর্ণভাবে পাক সেনার দ্বারা পরিচালিত। এমনকি পাকিস্তানের অর্থ লগ্নির বিষয়গুলিও সেনা পরিচালিত, যা রাষ্ট্রসঙ্ঘের (United Nations) পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে।

ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ-এর তরফ থেকে পাকিস্তানকে অর্থ সাহায্যের ঘোষণা করা হল। আইএমএফ জানায়, পাকিস্তানের দারিদ্রের পাশে দাঁড়াতে যে ধরনের সাহায্য আইএমএফ-এর (IMF) পক্ষ থেকে করা হয়ে থাকে, সেই খাতে পাকিস্তানের দাবি মতো ১০০ কোটি ডলার সাহায্য ঘোষণা করা হল। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় খাতে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হল ১৪০ কোটি ডলার। এমনকি এই বিপুল সাহায্যের মধ্যে ১০০ কোটি ডলার নগদে দেওয়া হয় আইএমএফ-এর তরফ থেকে। বর্তমান ভারত-পাকিস্তান দ্বন্দ্বের পরিস্থিতিতে যেভাবে ভারতের সাধারণ নাগরিকদের নিধন যজ্ঞ চালাচ্ছে পাকিস্তান, এই অর্থ সাহায্য় সেই যজ্ঞে ঘি ঢালল বলেই মনে করছেন অর্থনীতিকরা।

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...