Saturday, February 28, 2026

ভারত-পাকিস্তান সংঘর্ষে বিরতি: পাক সেনা প্রধানের আশ্বাসের পরেই ঘোষণা বিদেশ সচিবের

Date:

Share post:

ভারতে পাকিস্তানের মদতে জঙ্গি হানার পরেই ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর জারি করা হয় ৮ মে মধ্যরাতে। তবে জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তান স্বাভাবিকভাবে সেই পদক্ষেপ মেনে নিতে না পেরে একটানা ভারতের উপর হামলার সিদ্ধান্ত নেয়। ভারতীয় সাধারণ নাগরিক থেকে সামরিক ঘাঁটির (army cantonment) উপর টানা তিনদিন ধরে গোলা বর্ষণ ও ড্রোন (drone) হামলা চালাতে থাকে পাকিস্তান। পাকিস্তানের হামলা রুখতে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ও বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। পরিস্থিতি দুই দেশের মধ্যে স্বাভাবিক করতে একাধিক আন্তর্জাতিক শক্তি মধ্যস্থতার চেষ্টা চালায়। শনিবার দুপুরে পাক সেনার (Pakistan Army) ডিজি ভারতীয় সেনার (Indian Army) ডিজি-কে ফোন করে গোলাগুলি থামানোর আশ্বাস দেন। এরপরই ভারতের তরফ থেকেও সংঘর্ষ বিরতির (cease fire) বার্তা দেওয়া হয়। প্রাথমিকভাবে ১২ মে পর্যন্ত সেই সিদ্ধান্তই কার্যকর থাকবে। এরপর আবারও সেনা প্রধান পর্যায়ের বৈঠক হবে বলে জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri, foreign secretary)।

শনিবার দুপুর ৩.৩৫ নাগাদ পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেলকে ফোন করেন। এরপরই দুই দেশই সব ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত (cease fire) থাকতে রাজি হয়েছে, জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শনিবারই বিকাল ৫টা থেকে দুই দেশের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।

দুই দেশের মধ্যে এই সিদ্ধান্ত হওয়ার পরই সেই নির্দেশ দুই দেশের তরফে কার্যকর করা হয় বলেও নিশ্চিত করেন ভারতের বিদেশ সচিব। ১২ মে বেলা ১২টার সময় ফের দুই দেশের সেনার ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক হবে বলে জানান বিদেশ সচিব। ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুরের পরই দাবি করা হয়েছিল, জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া পাকিস্তান বন্ধ না করলে ভারতের তরফ থেকে প্রত্যুত্তর দেওয়া হবে। ভারতের সামরিক থেকে সাধারণ নাগরিক জীবনে মানুষ খুনের পথে হেঁটেও গোলা বর্ষণ থামায়নি পাকিস্তান। আমেরিকা, ইরান, রাষ্ট্রসঙ্ঘের মতো বিশ্ব নেতৃত্ব সংঘর্ষের পথ থেকে সরে আসার অনুরোধ জানায়। সব ক্ষেত্রেই ভারতের পক্ষ থেকে জানানো হয়, ভারত সংঘর্ষ বাড়ানোর পথে কখনই হাঁটেনি। পাকিস্তানের তরফ থেকে হামলা থামানো হলেই ভারতও দায়িত্বশীল পদক্ষেপই নেবে জানানো হয় ভারতের তরফে।

সংঘাতের পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে যে পাঁচ পদক্ষেপ ভারত নিয়েছিল তা অব্য়াহত রাখছে ভারত। সেক্ষেত্রে সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসছে না ভারত, জানাচ্ছে বিদেশ মন্ত্রক। এমনকি সন্ত্রাসবাদ মোকাবিলায় যে নীতি নিয়ে চলছিল ভারত তাতে কোনও ব্যতিক্রম হবে না বলেও জানানো হয়।

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...