Wednesday, June 24, 2026

ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার! ডায়মন্ড হারবার থেকে আটক জেএমবি সদস্য 

Date:

Share post:

রাজ্যে ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রাম থেকে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত ব্যক্তির নাম আব্বাউদ্দিন মোল্লা। এর আগে বীরভূমের নলহাটি ও মুরারই এলাকা থেকে আজমল হোসেন (২৮) ও সাহেব আলি খান (২৮) নামে আরও দুই জেএমবি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল।

এসটিএফ সূত্রে খবর, আজমল ও সাহেব আলিকে জেরা করেই আব্বাউদ্দিনের হদিস মেলে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তিনজনকেই রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের বর্ধমানের খাগরাগড় বিস্ফোরণের পর থেকেই রাজ্যে জঙ্গি নেটওয়ার্ক খুঁজে বের করতে তৎপর হয়েছে পুলিশ। জামাত-উল-মুজাহিদিন একটি নিষিদ্ধ জেহাদি সংগঠন, যাদের প্রধান লক্ষ্য ভারতীয় মুসলিম যুবকদের উস্কে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে প্ররোচিত করা। এসটিএফের দাবি, ধৃতদের মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে অনুমান।

আরও পড়ুন – প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যুর ‘ভুয়ো খবর’! সুস্থ আছেন ইমরান, দাবি পাক প্রশাসনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...