Sunday, June 7, 2026

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

Date:

Share post:

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম। তাঁদের মধ্যে এক জন মহিলা এবং তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর। বাকি দু’জনের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। সকলেরই চিকিৎসা চলছে।

পাশাপাশি কাশ্মীরের মোট ২৬ জায়গায় এদিন হামলার চেষ্টা করে পাকিস্তান। ড্রোন দেখা গেছে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা, শ্রীনগর, আউন্তিপোরা, নাগরোটা ও জম্মু; পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা; রাজস্থানের জয়সলমের, বারমের, কুয়ারবেট, লক্ষী নালা; এবং গুজরাটের ভূজ এলাকায়। সীমান্তজুড়ে এত সংখ্যক ড্রোনের উপস্থিতি সেনাবাহিনী ও গোয়েন্দা মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আবার ‘ব্ল্যাকআউট’ হল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যে উরি, কুপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। রাতে শ্রীনগর বিমানবন্দরে পাক ড্রোন দেখা যায় বলে সেনার একটি সূত্রে একই খবর। রাজস্থান, পঞ্চাবেও পাকিস্তানি ড্রোন চিহ্নিত করেছে সেনা। অন্য দিকে, দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন – IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...