Thursday, April 2, 2026

বিস্ফোরণের শব্দ! ডাল লেকের অজানা বস্তু ঘিরে আতঙ্ক শ্রীনগরে

Date:

Share post:

সীমান্তে আক্রমণ চললেও, আপাতত শান্ত শ্রীনগর (Shrinagar)। কিন্তু শনিবার সকালে আচমকা বিস্ফোরণের শব্দ শোনা গেল ডাল লেকে (Dal Lake)। সংবাদ সংস্থা সূত্রে খবর, একটা অজানা বস্তু উড়ে এসে পড়েছে ডাল লেকে। প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ডাল লেকে এদিন সকালে বিস্ফোরণের মতো শব্দে একটি বস্তু গিয়ে জলে পড়ে। ধোঁয়া ছড়িয়ে পড়ে। অজানা বস্তুটি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত ২-৩ দিন ধরে ড্রোন (Drone) হামলা চালাচ্ছে পাকিস্তান। প্রত্যাঘাত চালাচ্ছে ভারতও। ধর্মীয় স্থান, স্কুল, হাসপাতালকে নিশানা করছে পাক বাহিনী। শনিবার সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান, শ্রীনগরের কাছে এয়ারবেস, অবন্তীপুরা ও উধমপুরে সাধারণ নাগরিকদের টার্গেট করছে পাক সেনাবাহিনী। কাপুরুষের মতো আন্তর্জাতিক নিয়ম ভেঙে হামলা চালাচ্ছে তারা।
আরও খবর: চ্যানেলে সাইরেন বাজানো বন্ধ করুন: নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

এদিন সকালে ডাল লেকে (Dal Lake) অজানা বস্তু থেকে বিস্ফোরণের আওয়াজ ও ধোঁয়া দেখা যাওয়ায় শ্রীনগরে আতঙ্ক ছড়ায়। তবে, শহর জুড়ে কড়া নজরদারি চলছে।

Related articles

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...