Sunday, June 28, 2026

ভ্যাপসা গরমের মাঝেই শনি-রবিতে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন জেলা

Date:

Share post:

চরম গরমের মাঝেই বৃষ্টির সুখবর শোনালো হাওয়া অফিস (Weather Department)। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপপ্রবাহের (Heatwave) দাপট। সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে ঘর্মাক্ত বাঙালির নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস এখনই উষ্ণতা নিম্নমুখী হওয়ার কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে শনি ও রবিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

কালবৈশাখীর ইনিংসকে পিছনে ফেলে বাংলায় এখন ভরা গ্রীষ্ম। শনি ও রবিতে তাপপ্রবাহের পরিস্থিতি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। তবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন আপাতত সোমবার পর্যন্ত গরমের গ্রাফ উর্ধ্বমুখী। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রার বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...