Friday, June 26, 2026

বন্ধ ৩২ বিমানবন্দর, জম্মু-কাশ্মীরে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেন

Date:

Share post:

ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালাচ্ছে কেন্দ্র। জম্মু-কাশ্মীরে কত পর্যটক রয়েছে তা জানতে চাইছে রেল বোর্ড। জম্মু, উধমপুর, পাঠানকোট থেকে একাধিক স্পেশাল ট্রেন চালান হবে। জম্মু থেকে ১২টি সংরক্ষিত এবং ১২টি অসংরক্ষিত কোচের স্পেশাল ট্রেন চালিয়েছে নর্দার্ন রেল। উধমপুর থেকে ২০ কোচের বন্দে ভারত স্পেশাল ট্রেনও চালানো হয়েছে। ২২ কোচের সংরক্ষিত স্পেশাল ট্রেনটিকে শুক্রবার রাতে জম্মু থেকে চালানো হয়েছে। বেশিরভাগ স্পেশাল ট্রেনেরই গন্তব্য দিল্লি (Delhi)। এদিকে দেশে বিমানবন্দর বন্ধের সংখ্যাও বেড়েছে।

আগামি কয়েকদিন এভাবেই একাধিক স্পেশ্যাল ট্রেন (Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। পাশাপাশি ভারত-পাকিস্তান (India-Pakistan) অশান্তির কারণে খুব জরুরি না হলে কোনও রেলকর্মী এবং আধিকারিকদের কোনওরকম ছুটি নিতে বারণ করা হয়েছে।

অন্যদিকে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি একাধিক নোটিস টু এয়ারমেন জারি করে উত্তর ও পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দরে সমস্ত বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

যে যে বিমানবন্দর বন্ধ করা হয়েছে
আদমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তীপুর, ভাটিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সলমীর, জম্মু, জামনগর, যোধপুর, কাঠলাল, কাংরা, কেশোদ, কিষনগড়, কুলু-মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট (হীরাসর), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস, উত্তরলাই।
আরও খবর: ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে ২৪০ কোটি ডলার ‘ভিক্ষা’ IMF-এর

আগেই নির্দেশিকা জারি করে উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এবার আরও চারদিন তা বাড়িয়ে দেওয়া হল।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...