Tuesday, June 16, 2026

গোয়েন্দা তথ্য হাতানোর পরিকল্পনা! ভারত-পাক সংঘাত বাড়লে সুবিধা চিনের

Date:

Share post:

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে দ্বন্দ্বে মেতে থাকলে আখেরে এশিয়া দখলে আরও একধাপ এগিয়ে যেতে পারবে চিন, এমনটাই ধারণা কূটনীতিকদের। মূলত যেভাবে স্যাটেলাইট (satellite), আকাশ পথে দুই দেশের দ্বন্দ্ব ও পাকিস্তানের গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে ভারতের তথ্য সংগ্রহই লক্ষ্য প্রায় ৭০ বছরের পুরোনো শত্রু চিনের (China)। সম্প্রতি ভারতের গোয়েন্দা তথ্য (intelligence gathering) হাতাতে বিভিন্ন পথে চিনের নজরদারির সত্য সামনে এসেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব পরিস্থিতিতে সেই তথ্য সংগ্রহ আখেরে চিনের পক্ষে সুবিধাজনক হচ্ছে বলে দাবি মার্কিন কূটনীতিকদেরও।

আকাশ পথে ভারত ও পাকিস্তানের যে দ্বন্দ্ব হবে তাতে ভারতের বায়ু সেনার (Air Force) দক্ষতা নিয়ে তথ্য সংগ্রহ সম্ভব হবে চিনের পক্ষে। ইতিমধ্যেই ভারতের যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংসের যে দাবি করেছে, তা অস্বীকার করা হয়েছে ভারতের পক্ষ থেকে। তবে এতে প্রমাণিত হয় ভারত পাকিস্তানের আকাশে বা অপারেশন সিন্দুর (Operation Sindoor) চলাকালীন বায়ুসেনার ব্যাপক ব্যবহার করেছে। কূটনীতিকদের দাবি, আকাশ পথে যুদ্ধবিমান উড়লেই বিমানের ধরণ, এয়ার-টু-এয়ার মিসাইল (air to air missile) থেকে ভারতীয় বায়ুসেনার দক্ষতা নিয়ে সম্মক ধারণা তৈরি করতে পারবে চিন।

তবে তার থেকেও বেশি সাহায্য করতে পারবে চিনের স্য়াটেলাইট (satellite)। ব্রিটিশ হিসাব বলছে, চিনের কাছে ২৬৭ টি স্যাটেলাইট রয়েছে, যার মধ্যে ১১৫টি ব্যবহার করা হয় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। এছাড়াও ৮১টি ব্যবহার করা হয় সেনাবাহিনীর তথ্য সংগ্রহের জন্য। যে পরিস্থিতিতে ভারতের সেনা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তা ধরা পড়ছে চিনের স্যাটেলাইটে। সেই মতো নিজেদের সেনাকে প্রস্তুত রাখা সম্ভব হবে চিনের পক্ষে।

বর্তমানে চিন নিজের স্যাটেলাইট গুলি কোন এলাকার তথ্য় সংগ্রহের জন্য রেখেছে, তা তারা কোনওভাবেই প্রকাশ করেনি। সম্প্রতি ভারতের সঙ্গে চিনের সীমান্তের পাহারাদারি নিয়ে চুক্তি নতুন করে হয়েছে। তাতে ভারত সরকার অত্যন্ত নিশ্চিন্ত হলেও আগ্রাসী চিন যে তা নিয়েই সন্তুষ্ট থাকবে, তা মনে করেন না কূটনীতিকরা। সংঘাতের পরিস্থিতি বাড়লে ভারত বিভিন্ন এলাকায় সেনা সরিয়ে চিন সীমান্ত দুর্বল করলে চিন যে সেই সুযোগ নেবে তা বলাই বাহুল্য।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...