Saturday, April 4, 2026

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

Date:

Share post:

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ (CS Manoj Panth)। সূত্র মারফত জানা যাচ্ছে আজ বেলা ১২টা নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। পাকিস্তান সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘনের পর শনিবার রাতেই সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন দেশের স্বরাষ্ট্র সচিব। উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের ডিরেক্টরও। সীমান্তবর্তী সব রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই আবহে বাংলার শিলিগুড়ি করিডোর নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকছে। কারণ উত্তরবঙ্গের চিকেন নেকের দিকে বরাবরের আগ্রহ চিন -বাংলাদেশের। পাকিস্তান কোনওভাবে সেই সুযোগ কাজে লাগিয়ে এবার পূর্ব প্রান্তে হামলা করতে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এবার সীমান্তবর্তী এলাকার পাশাপাশি জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত রয়েছে তা নিয়ে আলোচনা করতে জেলা শাসকের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব বলে খবর মিলেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...