Saturday, March 14, 2026

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

Date:

Share post:

একবার দু’পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না। আমেরিকার (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) স্পষ্টই জানিয়ে দিল ভারত। কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব সরাসরি খারিজ করে সাফ জানিয়ে দেওয়া হল, মধ্যস্থতা চাই না। পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। দ্বিধাহীনভাবে ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল করার প্রশ্নেই।

ট্রাম্পেরই (Donald Trump) মধ্যস্থতায় ঘোষিত হয়েছিল ভারত-পাক সংঘর্ষবিরতি। যদিও ঘোষণার পরেও সংঘর্ষবিরতি ভেঙে চোরাগোপ্তা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। মুখের উপর জবাবও দিয়েছে ভারত। এবারে কাশ্মীর সমস্যাতেও হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়ে প্রত্যাখ্যাত হলেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার তিনি জানান, এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি। কিন্তু ভারত বরাবরই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়ে এসেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, কাশ্মীর প্রশ্নে কোনওভাবেই বরদাস্ত করা হবে না তৃতীয়পক্ষের হস্তক্ষেপ।

তবে ট্রাম্পের আসল লক্ষ্য শান্তি কি না তাই নিয়ে প্রশ্ন থাকছে তাঁরই করা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেখানে তিনি বলছেন, তিনি দুদেশের সঙ্গে বাণিজ্য বিষয়ে আগ্রহী। অর্থাৎ দুটি দেশের বাজারকে লক্ষ্য করেই তাঁর পদক্ষেপ বলে মনে করছে অনেকেই। ট্রাম্প নিজেই প্রস্তাব দেন, দু’দেশের সঙ্গে কথা বলে কাশ্মীর সমস্যার সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য, আমি আপনাদের দু’জনের সঙ্গেই কথা বলে দেখতে চাই, হাজার বছর পরে কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা। দু’দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু কাশ্মীর ইস্যুতে তাঁর মধ্যস্থতার প্রস্তাব ভারত সরাসরি বাতিল করে দিয়েছে বলে জানা গিয়েছে।

 

 

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...