Wednesday, May 13, 2026

পরিস্থিতি যুদ্ধের থেকে কম নয়: প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়ে বার্তা তিন সেনাপ্রধানের

Date:

Share post:

দেশের সেনার কাজ শান্তি বজায় রাখা। সেই প্রক্রিয়ায় কেউ অশান্তির চেষ্টা করলে ভারতীয় সেনা কীভাবে জবাব দেবে স্পষ্ট করে দেওয়া হল ভারতের তিন সেনাপ্রধানের তরফ থেকে। সীমান্তে ক্রমাগত যেভাবে আকাশপথে অনুপ্রবেশ চালাচ্ছে পাকিস্তান, সেই পরিস্থিতি যুদ্ধের থেকে কম নয় বলে দাবি ভারতীয় সেনার ডিজিএমও (DGMO) লেফটেন্যান্ট জেনারেল রাজিব ঘাইয়ের। সেই সঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল, যেভাবে পাকিস্তানি ড্রোন (drone) ও যুদ্ধবিমান প্রতিহত করেছে ভারতের বায়ুসেনা, সেভাবেই পরেও প্রত্যাঘাত দেওয়া হবে।

পহেলগাম জঙ্গি হামলার পরে ভারতের মূল লক্ষ্য ছিল পাক মদতপুষ্ট জঙ্গিঘাঁটি ধ্বংস করা। বায়ুসেনার ডিজিএমও এ কে ভারতী দাবি করেন, ভারত নিজের লক্ষ্যে সফল হয়েছে। বিমানধ্বংস সংঘাতের অংশ তবে সব ভারতীয় বিমান চালক নিরাপদে ফিরে এসেছেন। জানানো হয়, অপারেশন সিন্দুরে (Operation Sindur) ১০০-র বেশি জঙ্গি নিহত হয়েছে। তার মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করে প্রকাশ করা হয়েছে। বাকি নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

তবে ভারতের এই আঘাতেই হেলে গিয়েছে পাকিস্তান ও আকাশপথে ভারতের উপর হামলা শুরু করে তারা। পাল্টা পাকিস্তানের পশ্চিম সীমানার দিকে একাধিক এয়ার বেস, কম্যান্ড সেন্টার, সামরিক ঘাঁটি, এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) ধ্বংস করার দাবি করেন ডিজিএমও ভারতী। তবে কোনও ক্ষেত্রেই আন্তর্জাতিক নীতি সঙ্ঘন করা হয়নি বলেও জানান তিনি।

সেই সঙ্গে ভারতীয় সেনার তরফ থেকে দাবি করা হয়, লাহোরের কাছাকাছি কোন অবস্থান থেকে ভারতের উপর ড্রোন হামলা চালানো হলেও লাহোর বিমানবন্দর থেকেই যাত্রীবাহী বিমানের ওঠানামা জারি রেখেছিল পাকিস্তান। এরপরই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defense System) ধ্বংস করতে বাধ্য হয় ভারত, দাবি ডিজিএমও ভারতীর।

আন্তর্জাতিক মঞ্চে বারবার সন্ত্রাসবাদ থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখার দাবি জানিয়েছে পাকিস্তান। তবে সেই দাবি যে কতটা ফাঁপা তা এদিন স্পষ্ট করে দেন ভারতের তিন সেনাপ্রধান। ডিজিএমও ঘাইয়ের দাবি পাকিস্তান কোনোভাবেই ভারতের আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেনি। তবে হামলা হয়েছে আকাশ পথে। সাধারণত সীমা লঙ্ঘন করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে আকাশ পথে যে ধরনের হামলা চালানো হয়েছে তা পাকিস্তানের পক্ষ থেকেই চালানো হয়েছে। সেক্ষেত্রে যা পরিস্থিতি তা যুদ্ধের থেকে কোন অংশে কম নয়।

জলপথে এখনও পাকিস্তানের দিক থেকে কোন পদক্ষেপ নেওয়া না হলেও ভারতীয় নৌসেনা যে প্রস্তুত আছে তা স্পষ্ট করে দেন নৌসেনার ডিজিএমও এ এন প্রমোদ। তিনি দাবি করেন, জলপথে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতীয় নৌ সেনার। সেনার কাজ শান্তি বজায় রাখা। কিন্তু প্রতিপক্ষ যদি কোন উদ্ধত পদক্ষেপ নেয় তবে তার যথাযথ উত্তর তারা পাবে।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...