Friday, June 26, 2026

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

Date:

Share post:

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। পরিস্থিতি দিকে কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। প্রয়োজনে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের তরফ থেকে শনিবার রাতে সংঘর্ষ বিরতি ভাঙার কিছুক্ষণের মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri)। পাকিস্তানের ড্রোন হামলার পরেই কাশ্মীরের বিভিন্ন জায়গা-সহ গুজরাটের কচ্ছ উপকূল, রাজস্থানের বাড়মেঢ়, পঞ্জাব ও হরিয়ানার বেশ কিছু জায়গায় ব্ল্যাকআউট (Blackout) করে দেওয়া হয়েছে।

পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পরেই সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আইবি প্রধান। পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই সাংবাদিক বৈঠক করে বিদেশসচিব বলেন, “সংঘর্ষবিরতি চুক্তির কয়েকঘণ্টার মধ্যেই তা ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। ভারতীয় সেনা (Indian Army) পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে।” পাশাপাশি পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেছেন মিশ্রি। যে চুক্তি লঙ্ঘন হয়েছে তার জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তানের উচিত পরিস্থিতি বুঝে চুক্তি রক্ষা করা।

শ্রীনগর, অবান্তিপুরা, রামবান, জম্মু-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকাশে পাক ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানের আকাশেও আলোর ঝলকানি দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এইসব অঞ্চলে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।

এদিকে সীমান্তে জম্মু সীমান্তের আরএস পুরা সেক্টরে পাক ড্রোন হামলা রুখতে গিয়ে শহিদ হয়েছেন বিএসএফের সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে বিএসএফ।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...