Tuesday, March 17, 2026

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

Date:

Share post:

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই ‘ইউনিফাইড ই-চালান’ ব্যবস্থা চালু করতে হবে। এই মর্মে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন ইতিমধ্যেই এক নির্দেশিকায় জানিয়েছেন ১ জুন থেকে ‘ইউনিফাইড ই-চালান’ ব্যবস্থা শুরুর কথা। প্রাইভেট ভেহিকল বা কমার্শিয়াল— সব ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের কোষাগারে সরাসরি জরিমানার টাকা যাতে জমা পড়ে তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে পেমেন্ট বা আবেদনের হাঙ্গামা কমানোই এই ব্যবস্থার লক্ষ্য।

২০২১-এর ৩০ অক্টোবর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) তৎকালীন পরিবহণ সচিবকে চিঠি দিয়ে জানান, ট্র্যাফিক আইন ভাঙার পর ফাইন করা হলে তা মেটাতে মালিকদের প্রবল অনীহা। বিগত বছরের পরিসংখ্যান তুলে ধরে তা দেখানো হয়। দেখানো হয়, পাঁচ বছরে ট্র্যাফিক রুল ভাঙার জন্য মোট ৪২২ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকার ফাইন করা হয়েছিল। তার মধ্যে ৬০ শতাংশ আদায় হয়, বাকি ৪০ শতাংশে বকেয়া। ফলে সরকারি কোষাগারে রাজস্ব ক্ষতির পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। ওই পাঁচ বছরে ১৬৭ কোটি ৪ লক্ষ ৪৬ হাজার ২১৪ টাকা রাজস্বের ক্ষতি হয়েছে। বর্তমানে এই রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। অনেক সময়েই দু’পক্ষই হয়রানি শিকার হত। সংশ্লিষ্ট গাড়ির মালিকরা আবেদন করেছিলেন জরিমানা আদায়ে অনলাইন ব্যবস্থা চালু করার জন্য। ২০২৩-এর মার্চে তৎকালীন মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। সেই বৈঠকে সমস্ত দফতরের আধিকারিকরাই ইনটিগ্রেটেড ব্যবস্থা করার প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন। সেইমতো চিঠি পাঠানো হয় পরিবহণ দফতরে। দু’বছর পর এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুন – অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...