Monday, June 8, 2026

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

Date:

Share post:

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে মেঘ ঢুকেছে হুগলির আকাশে। বিকেল থেকে রাতের দিকে ঝড়বৃষ্টি হয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলির বিভিন্ন এলাকায়। কলকাতাতেও বৃষ্টির ছোঁয়া মিলেছে। বেশ কিছু এলাকায় গাছ পড়ার ঘটনা ঘটেছে।

আবহাওয়া দফতর ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা হাওয়া।

বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। তবে বৃষ্টির ফাঁকেও তাপপ্রবাহের প্রভাব রয়ে যাবে। মঙ্গলবার ছয়টি জেলায়—পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহ চলবে। বুধবার ও বৃহস্পতিবারও একই ধরনের গরম থাকবে কিছুটা জেলায়। এর মধ্যে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে। এই আবহাওয়ায় কৃষিকাজ, বিদ্যুৎ সরবরাহ এবং যান চলাচলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন – অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...