Monday, June 8, 2026

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের এক নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া স্পেশাল লিভ পিটিশন (SLP) খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ।

মামলার কেন্দ্রে রয়েছেন দুই ভাই, যাঁদের মধ্যে এক ভাই নিজের ঘরে মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তার স্বার্থে পাঁচটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। অন্য ভাই তাতে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি, এই নজরদারি তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, যৌথভাবে বসবাসকারী গৃহে অন্য বাসিন্দার সম্মতি ছাড়া সিসিটিভি বসানো ব্যক্তিগত গোপনীয়তার অধিকার হরণ করে। এটি ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী। সেইসঙ্গে পাঁচটি সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের সেই নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যে বিশেষ আবেদন (SLP) জমা পড়ে, তা এদিন খারিজ করে দিয়ে হাইকোর্টের রায়কেই কার্যত মেনে নিল শীর্ষ আদালত। এই রায় ভবিষ্যতের বহু পারিবারিক ও আবাসন বিরোধে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রইল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...