Tuesday, March 10, 2026

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

Date:

Share post:

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে রবিবার থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। সোমবার ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই অনেকটা আশ্বস্ত ভারতের অসামরিক বিমান পরিবহন দফতর সাময়িকভাবে ১৫ মে পর্যন্ত বন্ধ রাখা বিমান বন্দরগুলি অসামরিক পরিষেবার (domestic flight) জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। তবে পরিষেবা স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে উড়ান সংস্থাগুলি।

সাময়িক বন্ধ বিমান বন্দরগুলিতে সোমবার থেকেই যাত্রী পরিষেবা ও বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু হল। এই পদক্ষেপের ফলে বিমান চলাচলের ভিড় কমবে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমান সংস্থাই উপকৃত হবে বলে আশা করা। যাত্রীদের সরাসরি এয়ারলাইন্সের সাথে ফ্লাইটের পরিস্থিতি জানার এবং নিয়মিত আপডেটের জন্য এয়ারলাইন্সের (airlines) ওয়েবসাইটগুলি নজরে করার পরামর্শ দেওয়া

যে ৩২টি বিমান বন্দর খোলা হয়েছে সেই তালিকায় রয়েছে – অমৃতসর, জয়সলমের, জামনগর, যোধপুর, আদমপুর, আম্বালা, অবন্তীপুর, বাথিন্দা, ভুজ, বিকানের, হালওয়ারা, হিন্দন, জম্মু, কান্দলা, কাংড়া, কেশোদ, কিষানগড়, কুল্লু মানালি (ভুনতার), লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সর্সাওয়া, শিমলা, থোইসে এবং উত্তরলাই।

বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, তাদের পক্ষ থেকে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোটে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে। তবে ইন্ডিগো (Indigo) ও স্পাইসজেট (Spicejet) কর্তৃপক্ষের তরফে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। যাত্রীদের বিমানের বিজ্ঞপ্তির উপর নজর রাখতে অনুরোধ করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রের নির্দেশিকা প্রকাশের পরই বিমানবন্দরগুলি স্বাভাবিক হতে দেখা যায়।

spot_img

Related articles

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...