Thursday, June 25, 2026

বুধ-বৃহস্পতিবারের মধ্যেই নাইট শিবিরে যোগ রাসেল সহ বাকি বিদেশিদের

Date:

Share post:

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল(IPL)। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আইপিএলের(IPL) পরিবর্তিত সূচী ঘোষণা করে দিয়েছে বোর্ড। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা যখন বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে চিন্তায় পড়েছে, সেই সময় বেশ স্বস্তিতেই কলকাতা নাইট রাইডার্স(KKR)। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৭ মে সব বিদেশিদের নিয়েই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার থেকেই বেঙ্গালুরুতে পৌঁছতে চলেছেন কেকেআরের(KKR) আন্দ্রে রাসেল(Andre Russell), অ্যানরিখ নর্খিয়া, সুনীল নারিন(Sunil Narine) সহ সব বিদেশিরা। সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যেক বিদেশি ক্রিকেটাররা চলে আসবেন।

ভারত-পাকস্তান(IND-PAK) অশান্তির জেরে মাঝপথেই হঠাত্ করে আইপিএল(IPL) স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল অনির্দিষ্টকালের জন্য নাকি স্থগিত হবে। এরপর অবশ্য এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের ফেরার ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে।

পরিস্থিতির ওপর নজর রাখার কথাই শোনা গিয়েছিল বিসিসিআই(BCCI) কর্তাদের মুখে। এরপরই অবশ্য সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তের কথা শোনার পরই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি ক্রিকেটারদের ফেরানোর বার্তা দেওয়া হয় বোর্ডের তরফে। এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজিরই বিদেশি ক্রিকেটারদের ফেরা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারইএই মুহূর্তে অনিশ্চিত। এমন পরিস্থিতিতে কেকেআরের(KKR) বিদেশিরা আসবেন কিনা তা নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। তবে রাসেল(Andre Russell), ডিককদের(Quinton De Kock) নিয়ে স্বস্তিতেই নাইট শিবির।

যদিও সূত্রের খবর অনুযায়ী প্রত্যেক বিদেশি ক্রিকেটারই আসছে নাইট রাইডার্সে। রাসেল, নারিন(Sunil Narine) থেকে নর্খিয়া, ডিককরা সকলেই ফেরছেন নাইট শিবিরে। ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তাই সরাসরি বেঙ্গালুরুতেই পৌঁছবেন নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটাররা। ডিকক, নারিন, রাসেলদের নিয়েই চলছিল জল্পনা। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেক বিদেশিই যোগ দেবেন নাইট রাইডার্স শিবিরে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...