Saturday, April 4, 2026

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

Date:

Share post:

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও ফের ফিরে এসেছিলেন প্রাক্তন সাংসদ। সোমবার রাত ১টা ২৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বছর চুয়াত্তরের সিআইটিইউ-এর বর্ষীয়ান নেতার।

মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল থেকে তাঁর দেহ প্রথমে CITU রাজ্য দফতর শ্রমিক ভবনে নিয়ে যাওয়া হলে শ্রদ্ধা জানান বাম নেতৃত্ব৷ সেখান থেকে দেহ যায় সিপিএমের রাজ্য কমিটির দফতর মুজফ্ফর আহমেদ ভবনে৷ সেখান থেকে SFI রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে দেহ নিয়ে যাওয়া হয়। এর পরে দত্তবাগান মিল্ক কলোনিতে তাঁর বাসভবন ‘বেলগাছিয়া ভিলায়’ নিয়ে যাওয়া হয় শেষ শ্রদ্ধা জানানো জন্য৷ সিআইটিইউ-র জেলা দফতর ব্যারাকপুরেও নিয়ে যাওয়ার হয় দেহ। ভাটপাড়া শ্মশানেই তাঁর শেষকৃত্য।

১৯৫০ সালের ১৯ ডিসেম্বর ভাটপাড়ায় জন্ম নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya)৷ তিন দফায় বাম ছাত্র সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। তার মধ্যে প্রথম দু-দফায় এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি ছিলেন এমএ বেবি। তৃতীয় দফায় সংগঠনের তৎকালীন সর্বভারতীয় সভাপতি ছিলেন প্রয়াত বাম নেতা সীতারাম ইয়েচুরি। এরপর ১৯৮১ থেকে ১৯৮৮ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন বর্ষীয়ান এই CPIM নেতা ৷ কিন্তু দলবিরোধী কাজের অভিযোগে ১৯৯৭ সালে এই লড়াকু নেতাকে বহিষ্কার করা হয়। তবে, দল তাঁকে ছাড়লেও তিনি অন্য কোথাও যাননি। সিপিএমের ইতিহাসে বেনজির ভাবে ২০০৩ সালে ফের সিপিএমে সদস্যপদ ফিরে পান তিনি। রাজ্য কমিটির সদস্যও হন। বিতর্ক আর লড়াকু নেতা হিসেবে জনপ্রিয়তা দুটো নিয়েই ছিলেন নেপালদেব ভট্টাচার্য। সেই কারণে তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...