Friday, June 26, 2026

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

Date:

Share post:

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হওয়া। আওয়ামি লীগের (Awami League) রেজিস্ট্রেশন বাতিল হওয়ায় এবার উদ্বেগ প্রকাশ ভারতের। বিদেশ মন্ত্রকের (MEA) বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হল আওয়ামি লীগের নিষিদ্ধ হওয়াকে বাংলাদেশে গণতন্ত্রের (democracy) উপর আঘাত বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে রাজনৈতিক দলের ক্ষমতা খর্ব করার পথে হাঁটছে মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত সরকার। সবরকম আইন ভেঙে নির্বাচন স্থগিত রাখার পথেই অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের উপর উৎপীড়ন নিয়ে বারবার প্রতিবেশী দেশের উপর সতর্কবার্তা ভারত পেশ করার পরেও স্বৈরাচারের পথেই হেঁটেছে ইউনূস সরকার। তাতে ভারত নিজের গণতান্ত্রিক বক্তব্য পেশে পিছপা হয়নি। এবার আওয়ামি লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিবৃতি জারি করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।

বিদেশ মন্ত্রকের (MEA) তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, সঠিক কোনও পদ্ধতি না মেনে আওয়ামি লিগকে (Awami League) বাতিল করে দেওয়া একটি চিন্তার বিষয়। গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত চিন্তিত গণতান্ত্রিক স্বাধীনতায় কোপ ফেলা এবং রাজনৈতিক ক্ষমতায় খর্ব করে দেওয়ায়। সেই সঙ্গে তিনি যোগ করেন, ভারত গভীরভাবে সমর্থন করে বাংলাদেশে দ্রুত স্বচ্ছ ও সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া হওয়াকে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...