Tuesday, April 7, 2026

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

Date:

Share post:

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত জম্মু-কাশ্মীর (J & K)। তবে সংঘর্ষ বিরতির ঘোষণার পর থেকেই স্বাভাবিক জীবন যাপনে ফিরতে চাইছে উপত্যকা। সোমবার থেকে আংশিকভাবে শুরু হয়েছে বিমান পরিষেবা, মঙ্গলবার থেকে খুলছে স্কুল-কলেজ। তবু আতঙ্ক কাটছে না বাসিন্দাদের মনে। তাঁরা বলছেন, এই সংঘাত শুধু অস্ত্রশস্ত্রের নয়। বরং কেউ যেন তাঁদের এক সাইকোলজিক্যাল ট্রমার মাঝে ফেলে দিয়েছে! যেখানে চোখ বন্ধ করলেই মনের মধ্যে ঘিরে ধরছে ভয়। প্রশাসন এবং সেনাবাহিনীর (Indian Army) তরফ থেকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকায় থাকা কাশ্মীরিদের কাছে সংঘর্ষ, গোলাগুলি কোনও নতুন ঘটনা নয়। কিন্তু এবারের সংঘর্ষের জেরে এক অনিশ্চয়তার কালো মেঘ ঘিরে ধরেছে উপত্যকার বাসিন্দাদের। শনিবারের ‘সিজফায়ার’ লঙ্ঘন (Ceasefire Violation) করে হামলা চালিয়েছে পাকিস্তান, সোমবার রাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পরও জম্মুর সাম্বা – আখনুর সেক্টরে ড্রোন হামলা আটকায় ভারতীয় সেনা (IAF)। নিরাপত্তার স্বার্থে ব্ল্যাকআউট করে দেওয়া হয় এলাকা। মঙ্গলের সকালে কিছুটা চিন্তা নিয়েই ঘুম ভেঙেছে ভূস্বর্গের। তবে আর কোনও গোলাগুলির শব্দ মেলেনি। সেনা টহলদারি চলছে। দোকানপাট বাজার হাট খুলেছে। রাস্তায় মোটামুটি লোকজনের দেখা মিলেছে। আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, ফলে অবস্থার উন্নতি হবে বলে আশা করছে প্রশাসন। কিন্তু জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের মনে প্রশ্ন সংঘর্ষবিরতি বজায় থাকবে কদিন? পাকিস্তান যে আর হামলা করবে না এর কোনও নিশ্চয়তা আছে কি? এসব প্রশ্নের উত্তর নেই কারোর কাছে।

 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...