Saturday, June 20, 2026

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

Date:

Share post:

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সময় শান্তি চেয়ে কলকাতায় মিছিল বাম জোটের দলগুলির। কার্যত পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলাকে (terrorist attaaack) ঘিরে সব জোট সঙ্গী দলকে একছাতার তলায় আনার রাজনীতি শুরু বাংলার বামপন্থী দলগুলির।

মঙ্গলবার ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত শান্তির দাবিতে মিছিল করে বাম জোটের দলগুলি। যেখানে ভারতের পশ্চিম সীমান্তের রাজ্যগুলিতে এখনও সন্ত্রাসবাদ আর পাক হামলার রক্তচক্ষু জারি রয়েছে, সেখানে সন্ত্রাসবাদের মোকাবিলার পথ থেকে সরে মিছিলের পথে বামপন্থী দলগুলি। তাদের স্পষ্ট দাবি, ৭১ সালে ইন্দিরা গান্ধী (Indira Gandhi) যেভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পথে হেঁটেছিলেন, সেভাবেই আবারও যুদ্ধের পথে হাঁটা উচিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।

এদিন বামপন্থী দলগুলির মধ্যে সিপিআইএম, সিপিআই, আরএসপির মতো দল যেমন ছিল, তেমনই ছিল এসইউসিআই, সিপিআইএমএল-এর মত দলও। শহরের পথে লাল পতাকাধারীদের মিছিল থেকে স্পষ্ট প্রমাণিত হয়, কংগ্রেসের হাত ছেড়ে একলা চলার পথে হোঁচট খাওয়া সিপিআইএম এতদিনে জোট সঙ্গীদের গুরুত্ব দেওয়া শুরু করছে। ২০২৬ নির্বাচনের আগে পাকিস্তান ইস্যুকে ধরে শহরের রাস্তায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় বামপন্থী দলগুলি।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...