Tuesday, June 23, 2026

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

Date:

Share post:

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা। পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ কার্যকরী হয়েছে আগেই, এবার নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের (Pakistan High Commission) এক কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত। কেন এই সিদ্ধান্ত? জানা গেছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তিনি ভারতীয় সেনার (Indian Army) গোপন তথ্য পাকিস্তানের পাচার করতেন বলে জানা গেছে। আজ বুধবারের মধ্যেই ওই ব্যক্তিকে ভারত ছাড়তে হবে।

বিদেশমন্ত্রক (Ministry of External Affairs of India) বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়েছে এই ঘটনা বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপ নয়। কারণ দিন দুই আগেই পঞ্জাব পুলিশের (Punjab Police) তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করার কথা জানানো হয়। তাঁদের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনের কর্মী সরাসরি যোগাযোগ ছিল। পাঞ্জাব পুলিশের ডিজে গৌরব যাদব (Gaurav Yadav) জানিয়েছেন ধৃতদের মধ্যে একজন ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হ্যান্ডেলারকে পাচার করছিল। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে উঠে আসে তবে নাম। সেই কারণেই অভিযুক্ত পাক কূটনীতিককে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে নোটিশ ধরানো হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ভারত-পাক সংঘাতের আবহে এই পদক্ষেপ নতুন মোড় যোগ করতে চলেছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...