Wednesday, June 24, 2026

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

Date:

Share post:

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে এই মামলা সতেরো বার পিছিয়ে গেছে।গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। শীর্ষ আদালত (SC ) জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। সময় নিয়ে সব পক্ষের বক্তব্য শোনা হবে। তবে সময়ের অভাবে মামলাটির আর পূর্ণাঙ্গ শুনানি হয়ে ওঠেনি। গত বুধবার (৭ মে) সুপ্রিম কোর্টের ৫ নম্বর আদালত কক্ষে তালিকার প্রায় শীর্ষে ওই মামলার শুনানি ছিল। মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। সেদিন শুনানি হয়নি। এক সপ্তাহ পিছিয়ে গিয়ে আজ বিচারপতি সঞ্জয় করোল (Sanjay Karol) এবং বিচারপতি মনোজ মিশ্রের (Manoj Mishra) বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। কিন্তু দুপুর দুটোয় মামলা এজলাসে ওঠা নিয়ে ধোঁয়াশা রয়েছে।ক্রমতালিকায় মেনে চললে বুধবারও শুনানি ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

গত বাজেটে রাজ্য সরকার (Government of West Bengal) সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা ঘোষণা করে। সেই মতো নতুন অর্থবর্ষে ১৮ শতাংশ করে DA পেতে শুরু করেছেন সরকারি কর্মচারীরা। কিন্তু কেন্দ্রীয় হারে বাংলার সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্ট থেকে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ (DA) মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। আজ শুনানি হলে দেশের শীর্ষ আদালত কী রায় দেয় সেদিকেই নজর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...