Thursday, April 9, 2026

ঝড়-বৃষ্টির দাপট! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শ্রমিক

Date:

Share post:

বাঁকুড়ায় কাজ করতে গিয়ে ঝড়ের জেরে মৃত্যু হল ২ শ্রমিক। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে লোহার পাটাতন পড়ে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দারা। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই দুর্ঘটনা নিয়ে কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শ্রমিকদের মৃত্যুতে বিক্ষোভে সামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা। সোমবার রাতে ঝড়বৃষ্টির জেরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মাণ চিমনির সঙ্গে থাকা নির্মাণ সংস্থার একটি লোহার মাচা আলগা হয়ে যায়। এদিন শ্রমিকরা কাজ করতে গেলে লোহার মাচাটির নিচে বসেছিলেন তাঁরা। আচমকা ভেঙে পড়লে মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম প্রেম সুন্দর (৩১) ও কিষাণ পাল (২১)।

আরও পড়ুন – ১ জুন থেকে ট্রাফিক লঙ্ঘনে বন্ধ কাগজের চালান! বাধ্যতামূলক হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...