Sunday, June 28, 2026

অবসর নেওয়ার পরই বৃন্দাবনে বিরুস্কা

Date:

Share post:

অবসর নেওয়ার একদিন পরেই বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি(Virat Kohli)। গত সোমবার টেস্ট ক্রিকেট(Test Cricket) থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর অবসর নিয়ে এই ক্রিকেট মহলে হৈচৈ চলছে। সেই পরিস্থিতিতেই সবকিছু থেকে দূরে বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দজীর আশ্রমে বিরুস্কা(Virushka)। বরাবরই কঠিন সময়ে এই আশ্রমে যেতে দেখা গিয়েছে বিরাট কোহলি(Virat Kohli)। আবারও সেখানেই গেলেন বিরাট কোহলি। প্রেমানন্দজীর আশ্রমেই কাটালেন দীর্ঘক্ষণ সময়।

গত সোমবার সোশ্যাল মিডিয়াতে আবাগতাড়িত বার্তা দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানন প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটারদের। বিরাট কোহলির এই সিদ্ধান্তে মন ভেঙেছে তাঁর অগুন্তী ভক্তদেরও। কিন্তু বিরাট কোহলি(Virat Kohli) অবশ্য এসব থেকে খানিকটা দূরেই এখন থাকতে চাইছেন। সেই কারণেই বৃন্দাবনে পৌঁছে গিয়েছেন বিরুস্কা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল।

এর আগেও বৃন্দাবনে এই আশ্রমে বারবার যেতে দেখা গিয়েছে বিরাট কোহলি। যখনই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি তখনই ছুটে গিয়েছেন প্রেমানন্দজীর এই আশ্রমে। টেস্ট ক্রিকেটে যখন সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় বেশ কয়েকবার এই আশ্রমে যেতে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও অনুস্কা শর্মাকে। সেখানে গিয়েই বোধহয় খানিকটা মনকে শান্ত করতে চান ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার।

বুধবার ফের একবার সেখানে সস্ত্রীক বিরাট। দীর্ঘক্ষণ সময় কাটান বৃন্দাবনে প্রেমানন্দজীর এই আশ্রমে। বিরাটের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...