Wednesday, June 24, 2026

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে আনার ব্যাপারেও এবার প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকারও অভিযোগ করেছেন তিনি— জানি, কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছে। তাদের আমরা আগেই চিহ্নিত করেছি। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ওই কৃষক নিজের জমিতে কাজ করছিলেন। মুখ্যসচিবকে বলব বিষয়টি সঠিক জায়গায় জানাতে। এরপরই এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা ওই কৃষককে ধরিয়ে দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা সব ঘরশত্রু বিভীষণ। কে কোন দেশের নাগরিক সেটা ঠিক করা কোনও রাজনৈতিক দলের কাজ নয়। আর ওই কৃষক নাগরিক না হলে নিজের জমিতে কী করে চাষ করছিলেন তা নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, কোচবিহারের রাজারবাড়ি গ্রামের বাসিন্দা পেশায় কৃষক উকিল বর্মনকে দুষ্কৃতীরা মারধর করে ভারতীয় সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার পর ২০ দিনের বেশি কেটে গেলেও এখনও বাড়ি ফেরেননি সেই অপহৃত কৃষক। ফ্ল্যাগ বৈঠক করেও কৃষককে ফেরাতে ব্যর্থ বিএসএফ। উকিলের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...