Saturday, June 13, 2026

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

Date:

Share post:

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third Mile area of Bojoghari in Gangtok)। দুর্যোগে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্যাক্সি ও চারচাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর পড়ে। পাথরটি সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্যাক্সি ও একটি চার চাকার গাড়ির উপর পড়লে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনও খবর মেলেনি। আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য ধসের আশঙ্কায় যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন এই অঞ্চলটি অতীতেও ভূমিধসপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস মত গত কয়েকদিন ধরে বেড়েছে ভারী বৃষ্টিপাতের পরিমাণ। ফলে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে পরিস্থিতি থেকে নজর রাখা হচ্ছে। পুলিশ কর্তারা জানিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলির দ্রুত জরিপ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গ্যাংটকে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...