Monday, April 6, 2026

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

Date:

Share post:

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister of External Affairs of India) আগে থেকেই জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তায় মোতায়েন CRPF কমান্ডোদের টিম। এবার সেটা আরও জোরদার করা হল বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানা গেছে।

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর, বর্তমান সময়ে ভারত-পাক সংঘাত পরিস্থিতিতেই নেওয়া হল এই পদক্ষেপ। জয়শঙ্করকে দেওয়া হল একটি বুলেটপ্রুফ গাড়ি। তাঁর বাসভবনের সামনেও বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী। তবে কোনও হামলার আশঙ্কা রয়েছে কিনা সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে, জয়শঙ্করের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে জেড (Z) ক্যাটাগরির করা হয়। সম্প্রতি ব্রিটেনে গিয়ে খালিস্তানি চরমপন্থীদের হামলার মুখে পড়েন বিদেশমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে ১২ জন সশস্ত্র গার্ড, ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা (PSO), ১২ জন সশস্ত্র এসকর্ট কমান্ডো ( ৩ শিফটের জন্য) , প্রশিক্ষিত ড্রাইভার ও গার্ড মোতায়েন রয়েছে। এই দফায় জানা গেছে নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর বিক্রম মিশ্রির নিরাপত্তা বাড়ানো হবে কিনা তা নিয়েও পর্যালোচনা চলছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...