Monday, February 23, 2026

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

Date:

Share post:

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান জয়েশ। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোরে তাঁর ব্রেন ডেথ ঘটে।

তবে এখানেই শেষ হয়নি জয়েশের জীবনের মাহাত্ম্য। মরণোত্তর অঙ্গদানে রাজি হন তাঁর পরিবার। চিকিৎসকদের কথায়, যুবকের যকৃৎ, ফুসফুস, কিডনি এবং কর্ণিয়া পুরোপুরি সচল ও সুস্থ ছিল। জয়েশের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে এক ৬৫ বছরের প্রৌঢ়ের দেহে। অন্যদিকে, তাঁর ফুসফুসে প্রাণ ফিরে পেয়েছেন এক ২২ বছরের তরুণী, যাঁর বাঁচার কোনও আশা ছিল না বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। একটি কিডনি বসানো হয়েছে অ্যাপোলো হাসপাতালে এক ৩৬ বছরের তরুণীর দেহে। অন্য কিডনিটি ‘গ্রিন করিডর’ তৈরির মাধ্যমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, যেখানে ৪৭ বছরের এক মহিলার দেহে তা প্রতিস্থাপন করা হয়েছে। ওই মহিলার দু’টি কিডনিই বিকল হয়ে যাওয়ায় তিনি নিয়মিত ডায়ালিসিসে ছিলেন।

এছাড়াও জয়েশের চোখের কর্ণিয়া দান করা হয়েছে, যা সংরক্ষিত রয়েছে দিশা আই হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, এই কর্ণিয়া এক দৃষ্টিহীনের জীবনে আলো এনে দিতে চলেছে। জয়েশের পরিবার জানিয়েছে, “আমাদের ছেলে চলে গিয়েছে, কিন্তু ওর অঙ্গ যাঁদের দেহে গেছে, তাঁদের মধ্যে দিয়েই ও বেঁচে থাকবে।”

চিকিৎসকরা বলছেন, প্রতিদিন প্রায় ৬,০০০ মৃত্যুপথযাত্রীর প্রাণ বাঁচানো সম্ভব যদি সময়মতো অঙ্গদান করা যায়। বাংলায় যকৃৎ ও কিডনি প্রতিস্থাপনের হার বাড়লেও, ব্রেন ডেথের সময় যথাযথ সিদ্ধান্তের অভাবে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন এখনো অনেক পিছিয়ে রয়েছে।জয়েশের এই মহান দান সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল। তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত যে চারটি জীবনকে নতুন আলো দেখাল, তা অঙ্গদানের সচেতনতা বৃদ্ধিতে এক নতুন বার্তা দিল।

আরও পড়ুন – জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...