Thursday, June 25, 2026

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

Date:

Share post:

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার আহত দশমের পড়ুয়ার মৃত্যু হলে অভিভাবকরা স্কুলের উপর চড়াও হন। স্কুলে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত অষ্টম শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করেছে। যদিও যে অস্ত্রে দশম শ্রেণির পড়ুয়াকে আঘাত করা হয়েছিল, তা স্কুল থেকেও নেওয়া বলে একাংশের অভিভাবকদের অভিযোগ।

মঙ্গলবার আহমেদাবাদের (Ahmedabad) সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট স্কুলের অষ্টম শ্রেণির সাত থেকে আটজন পড়ুয়া দশম শ্রেণির এক পড়ুয়ার উপর পুরোনো বিবাদের জেরে চড়াও হয়। বাগবিতণ্ডার পরে ধারালো কোনও অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয় দশমের পড়ুয়ার পেটে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে থেকে চিৎকার করলেও স্কুল কর্তৃপক্ষ ওই পড়ুয়াকে উদ্ধারের জন্য এগিয়ে আসেনি। পরে বুধবার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এরপরই বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। স্কুলে ভাঙচুর চালানো হয় বুধবার। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তাঁরা। অভিভাবকদের (guardians) দাবি, অভিযুক্ত পড়ুয়ার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের অবহেলায় বিষয়টি আরেক পড়ুয়ার মৃত্যু পর্যন্ত গড়াতে পেরেছে। সেই সঙ্গে তাঁদের অভিযোগ, যে অস্ত্র দিয়ে খুন করা হয়, তা স্কুলেরই ফিজিক্স গবেষণাগারের একটি যন্ত্র। কীভাবে স্কুলের যন্ত্র নিয়ে পড়ুয়ারা বেরিয়ে আসতে পারে, তা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

আমেদাবাদ শহরে জোরালো প্রতিবাদে সরব হন অভিভাবকরা বুধবার। রাস্তা অবরোধ করে বিচারের দাবি জানানো হয়। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...