Saturday, June 27, 2026

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল (Governor) রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সেই অনুযায়ী আদালতে অনুমতি পত্র পেশ করেছে ইডি। চন্দ্রনাথকে ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক নিয়োগ মামলায় চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে চার্জশিট (Charge sheet) দিয়েছিল ইডি (ED)। কিন্তু রাজ্যাপাল অনুমোদন না দেওয়ায় আদালতে তা গৃহীত হয়নি। বুধবার কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে রাজভবন। এর পরেই চন্দ্রনাথ সিনহার নামে ১৫ দিনের মধ্যে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। ১২ সেপ্টেম্বরের মধ্যে কারামন্ত্রীকে আত্মসমর্পণ করতে হবে।

ইতিমধ্যেই এই মামলাতেই অভিযুক্ত হিসেবে যুক্ত রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তি। অনেকেই জেল বন্দি হয়েছেন। তাঁদেরও এই চার্জশিটের কপি পাঠাতে হবে বলে নির্দেশ আদালতের।

নিয়োগ মামলায় আগেই মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে একাধিকবার তল্লাশি করে ইডি। ইডি সূত্রে খবর, এই অভিযানের তাঁর বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, যার হিসেব দিতে পারেননি মন্ত্রী। তাঁর অ্যাকাউন্টে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে জমা পড়া দেড় কোটি টাকা জমা পড়েছিল। বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...