Thursday, June 25, 2026

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

Date:

Share post:

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে চড় কাণ্ড। দিল্লি পুলিশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চড় মারায় অভিযুক্ত রাজেশ খিমজিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যদিও পরিবারের দাবি, পশুপ্রেমী রাজেশ সুপ্রিম কোর্টের রাস্তার কুকুর নিয়ে রায়ের পর থেকেই অস্থির হয়ে পড়েছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর (Chief MInister) নিরাপত্তা বলয় ভেঙে যুবকের কাণ্ডে রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব বিরোধীরা।

বুধবার সকালে জনশুনওয়াই কার্যক্রম চলার সময় রাজেশ খিমজি নামের মধ্য বয়স্ক যুবক কিছু কাগজ নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta) সঙ্গে দেখা করেন। সেই সময়ে কথা বলতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন ওই যুবক। একাংশের দাবি, যুবক ওই সময়ে মদ্যপ ছিলেন। মুখ্যমন্ত্রীকে হামলার পরেই দিল্লি পুলিশ (Dlehi Police) তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজেশ আদতে রাজকোটের বাসিন্দা। পেশায় অটো চালক রাজেশের সংসারে দুই সন্তান, স্ত্রী, মা রয়েছেন। কী কাগজ নিয়ে সে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে কথা বলা হচ্ছে রাজকোটে রাজেশের পরিবারের সঙ্গে। রাজেশের মায়ের দাবি, সে ছিল পশু প্রেমী (pet lover)। সুপ্রিম কোর্ট দিল্লি শহরের পথ কুকুরদের (stray dog) নিয়ে রায় দেওয়ার পর থেকেই সে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল। এরপরই সে দিল্লি চলে আসে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...