Saturday, June 27, 2026

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

Date:

Share post:

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই বাকি থাকা প্রতিটি বছরের ‘অ্যানুয়াল অ্যাকাউন্টস’ জমা করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে বিধি মাফিক ব্যবস্থা নেওয়া হবে। কাঁথি, কাঁচরাপাড়া, মাল, বনগাঁ, উত্তর দমদম, ধূপগুড়ি, রিষড়া, মুর্শিদাবাদ, আসানসোল-সহ একাধিক পুরসভা কয়েক বছরের হিসেব জমা দেয়নি। রাজপুর-সোনারপুর, ফালাকাটা, গয়েশপুর, হলদিয়া, হালিশহর, রানাঘাট, তাম্রলিপ্ত, দাঁইহাট ও তাহেরপুর নোটিফায়েড এরিয়ার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।

এর মধ্যে মিরিক নোটিফায়েড এরিয়া অথরিটি সর্বাধিক ১৭ বছর হিসেব জমা দেয়নি। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এবং বাদুড়িয়া পুরসভা-র ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে।

সূত্রের খবর, এবার সেপ্টেম্বরকে শেষ সময়সীমা ধরেই চাপ বাড়িয়েছে পুর দফতর। ভবিষ্যতে সমস্যা এড়াতে প্রতিদিন অনলাইনে ক্যাশবুক আপডেটের পরিকল্পনা করছে রাজ্য (State Government)।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...