Thursday, April 9, 2026

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

Date:

Share post:

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (BSF Jawan Purnam Kumar Shaw)। গত ১১মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রিষড়ার জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এক সপ্তাহের মধ্যে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। অবশেষে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দেশে ফিরলেন পি কে সাউ (PK Sau)। স্বস্তিতে তাঁর পরিবার। এই ঘটনাকে কূটনৈতিক দিক থেকে ভারতের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

গত ২৩ এপ্রিল ভুলবশত পাকিস্তানি এলাকায় ঢুকে পড়ায় শাহবাজ শরিফের দেশের সেনার হাতে বন্দি হতে হয় ভারতের জওয়ানকে। এরপর দুদেশের তরফে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়েও কোনও সুরাহা মেলেনি। উদ্বেগ বাড়ছিল রাজ্য তথা দেশের। পূর্ণম রিষড়ার বাসিন্দা হওয়ায় শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপরতার সঙ্গে বিএসএফ কর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। জওয়ানের স্ত্রীর কেন্দ্রের তরফে কোনও সহযোগিতা না পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন এবং আশ্বাস দেন এক সপ্তাহের মধ্যে ঘরের ছেলেকে ফেরানো হবে। এই ঘটনার তিনদিনের মাথায় বুধবার সকালে বিএসএফ জওয়ানকে হস্তান্তর করল পাকিস্তান।

 

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...