Friday, June 26, 2026

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

Date:

Share post:

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন বিজেপির মন্ত্রী তাঁকে বলছেন ‘পাকিস্তানি জঙ্গির বোন’! বিজেপির এই ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল(TMC)। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, এটাই কি বিজেপির দেশভক্তি? একজন সাহসিনী সেনা-অফিসার, যিনি ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঐতিহাসিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন, তাঁকেই কি না অপমান? তৃণমূল(TMC) এই ঘটনায় বিজেপির ওই মন্ত্রীকে ছেঁটে ফেলার দাবি তুলেছে।

তৃণমূল(TMC) এদিন গর্জে উঠে জানায়, ধর্মের রাজনীতি করতে করতে বিজেপি এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে, এখন দেশের বীর সেনাদের প্রতিও ঘৃণা ছড়াতে কুণ্ঠাবোধ করে না! এখনও পর্যন্ত কোনও ক্ষমা চায়নি সেই ব্যক্তি। নারী-বিদ্বেষি বিজেপিকে ধিক্কার জানিয়ে তৃণমূল আরও জানিয়েছে, বিজেপির আসল রূপ বেরিয়ে পড়েছে। ওরা বিদ্বেষে এতটাই মত্ত যে ভারতীয় সেনা আধিকারিককেও বিষাক্ত ধর্মান্ধতার শিকার হতে হচ্ছে। বিজেপির যদি এতটুকুও লজ্জা থাকে, তাহলে কর্নেল কুরেশি(Sophia Qureshi) ও দেশের সশস্ত্র বাহিনীর কাছে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করুক।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে(Sophia Qureshi) ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি। তাঁর এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিজেপিকে নিশানা করে তৃণমূল। গর্জে ওঠে ইন্ডিয়ার অন্য দলগুলিও। ভারত-কন্যা কর্নেল কুরেশিকে নিয়ে গোটা দেশ গর্বিত। তাঁকে নিয়ে বিজেপি নেতা যে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছে, তা আমাদের সশস্ত্র বাহিনীর অপমান।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...