Tuesday, March 3, 2026

ভারতীয় সেনার অভিযান নিয়ে অপপ্রচার, চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডেল ব্লক নয়াদিল্লির 

Date:

Share post:

পাকিস্তানের পর এবার বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ভারতীয় সেনার (Indian Army) ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) নিয়ে লাগাতার অপপ্রচারের জেরে এবার এদেশে ব্লক করে দেওয়া হল চিনা সরকার পরিচালিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমসে’র এক্স হ্যান্ডেল (Global Times X handle withholds)। গত ২২ এপ্রিল পহেলগাম হামলার বদলা নিতে অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু এই নিয়ে লাগাতার তথ্য বিকৃত করে অপপ্রচার করে যাচ্ছে চিনের অফিসিয়াল সংবাদমাধ্যম। তাই ভুল খবর প্রচারের জন্য বুধবার থেকে ভারতে ব্লক করা হলো ‘গ্লোবাল টাইমস’ এবং ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডেল।

ভারতীয় বিদেশমন্ত্রক (Ministry of External Affairs of India) সূত্রে জানা গেছে গত সোমবার (১২ মে) গ্লোবাল টাইমসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নিয়ে বেজিংয়ের ভারতীয় দূতাবাস নিন্দা প্রকাশ করেছিল। পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচারের বিষয়টি নজরে আসতেই সঠিক তথ্য যাচাই করার বার্তা দিয়েছিল ভারত। কিন্তু তারপরেও চিনের সরকারি সংবাদ মাধ্যম নিজের জায়গা থেকে নড়েনি। এবার কড়া সিদ্ধান্ত নিল ভারত, ব্লক করা হল তাদের এক্স অ্যাকাউন্ট।পাশাপাশি অরুনাচলের বিভিন্ন জায়গায় ‘দাদাগিরি’ দেখিয়ে নাম পরিবর্তনের চেষ্টা শুরু করেছে ড্রাগনের দেশ। চিনের এই আচরণকে নীতিবিরুদ্ধ বলেও জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে তুরস্কের সরকারি সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেল টিআরটি ওয়ার্ল্ডকেও (TRT World) ব্লক করেছে নয়াদিল্লি।

 

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...