Saturday, June 13, 2026

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

Date:

Share post:

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় বাঘিনী শক্তির মৃত্যু হয়েছিল এভিয়ান ফ্লু (Avian flu) অর্থাৎ বার্ড ফ্লু আক্রান্ত হয়ে। এরপরই গোরখপুর চিড়িয়াখানা-সহ (Gorakhpur zoo) লক্ষ্ণৌ, কানপুরেও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল চিড়িয়াখানাগুলি। প্রাথমিকভাবে সাতদিনের জন্য চিড়িয়াখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোরখপুর চিড়িয়াখানায় গত বুধবার মৃত্যু হয় শক্তি নামের একটি বাঘিনীর (tigress)। বৃহস্পতিবার মৃত্যু হয় মোনা নামে একটি মেয়ে চিতার (leopardess)। শনিবার মারা যায় ভৈরবী নামে একটি মেয়ে নেকড়ে। এরপরই সতর্ক হয় উত্তরপ্রদেশ প্রশাসন। মৃত শক্তির ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয় মধ্যপ্রদেশে। সেখান থেকে বুধবার জানানো হয়, মৃত্যুর কারণ বার্ড-ফ্লু।

এর আগেও ৩০ মার্চ মৃত্যু হয় একটি কেশরি নামে একটি বাঘের। একই চিড়িয়াখানায় পরপর পশু মৃত্যুতে চিড়িয়াখানা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তড়িঘড়ি চিড়িয়াখানাগুলি বন্ধের নির্দেশ দিয়েছেন যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই সঙ্গে উত্তরপ্রদেশের লায়ন সাফারি (Lion Safari) ও পাখিরালয়গুলিতে পরিচ্ছন্নতার নির্দেশ জারি করা হয়েছে। কর্মীদের জন্য যথাযথ পিপিই কিট (PPE kit) সরবরাহ ও সব পাখি ও প্রাণীর দ্রুত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...