Saturday, June 13, 2026

রাজ্যজুড়ে শনি-রবিতে শহিদদের শ্রদ্ধা জানাবে তৃণমূল: ঘোষণা দলনেত্রীর

Date:

Share post:

পহেলগাঁও(Pahalgam) জঙ্গিহামলার জবাবে ভারতের প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তান। কিন্তু পাকসেনার পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর জওয়ানও(Indian Soldiers)। দেশের হয়ে লড়াইয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা-সংহতি জানাবে তৃণমূল কংগ্রেস(TMC)। শহিদদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হবে। আগামী শনি ও রবিবার রাজ্য জুড়ে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে তৃণমূল। বুধবার নবান্ন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই ঘোষণা করেছেন।

জননেত্রী জানিয়েছেন, দেশের হয়ে আত্মত্যাগ করেছেন যে জওয়ানরা, তাঁদের বলিদানকে শ্রদ্ধা জানাবে আমাদের দল। আগামী শনি ও রবিবার জওয়ানদের সলিডারিটি জানাতে তর্পণ হবে। দেশের জন্য যাঁদের প্রাণ চলে গেল তাঁদের শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। ওই দুদিন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত কলকাতার সমস্ত ওয়ার্ড-সহ রাজ্যের সব ব্লকে, গ্রামাঞ্চলে শহিদদের সম্মান জানানো হবে।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...