Sunday, April 5, 2026

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

Date:

Share post:

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে চারজন গা ঢাকা দিয়েছিল কলকাতায়। বেঙ্গালুরু সিটি পুলিশ(Bengaluru City Police) এবার কলকাতায়(Kolkata) হানা দিয়ে সেই চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করল। মঙ্গলবার আনন্দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে পারল না পুলিশ কারণ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি ছিল। এর ফলেই বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেয় আদালত।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বেঙ্গালুরু(Bengaluru) এবং আমদাবাদের একাধিক থানায় সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের নাম রঞ্জিত আর এস, জোয়েল জিবরাজ কর্কড়া, আকারন আর নাথান এবং আশিস রবীন্দ্র নাথান। বেঙ্গালুরু পুলিশ এর আগেও এই ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। এরপর বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে একটি হোটেলে অভিযুক্তরা উঠেছিল। পরে কলকাতাতেই তারা পাকাপাকিভাবে থাকতে শুরু করে।

উল্লেখ্য, কিছুদিন আগেই তারা আনন্দপুর থানা এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। তাদের বিরুদ্ধে একাধিক সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা মূলত বেঙ্গালুরু এবং আমদাবাদের বাসিন্দাদের টার্গেট করেই নিজেদের কার্যসিদ্ধি করত। গ্রেফতারের পর বুধবার দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। কিন্তু গ্রেফতারি পরোয়ানা এবং অ্যারেস্ট মেমোতে ত্রুটি থাকায় বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেন বিচারক। বিচারক অভিযুক্ত চারজনকে ২ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেন। আপাতত পুলিশ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি সংশোধনের কাজ করছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...