Monday, April 6, 2026

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

Date:

Share post:

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ গুলি কি? তা খতিয়ে দেখবে বিচারপতি ললিতের নেতৃত্বাধীন কমিটি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Suprme Court) স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি সূর্যকান্ত। আচার্যের আপত্তির সঙ্গে বিচারপতি ললিত একমত হতে পারেন, নাও হতে পারেন। এই বিষয়ে বিচারপতি ললিতের নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এদিন সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে স্পষ্ট করে দেন বিচারপতি সূর্যকান্ত।

রাজ্যপালের আপত্তি সুপ্রিম কোর্টে (Suprme Court) নয় জানাতে হবে বিচারপতি ললিতকেই- স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যপালের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, পেনড্রাইভে দুটি কপি জমা দেওয়া হয়েছে। ওনারা বিচারপতি ললিত সঙ্গে কথা বলেছেন দুদিনের মধ্যে ওই পেনড্রাইভ পাসওয়ার্ড-সহ পাঠানো হবে বিচারপতি ললিতের কাছে। যদিও এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটির আগে কিছু নিয়োগ হোক এই আবেদন করেন। পরের সপ্তাহে শুনানির আবেদন জানান আইনজীবী। কিন্তু সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটির পরে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেয় বিচারপতি সূর্যকান্ত ও এন কোটশ্বর সিং এর বেঞ্চ।

রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন আচার্য তথা রাজ্যপাল আনন্দ বোস। এই কারণে তাকে সুপ্রিম কোর্টে রোষের মুখে পড়তে হয়েছে। রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যতের সুরক্ষায় তারা কোনও আপস করবে না আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপাল এই নিয়োগ যদি দ্রুত সম্পন্ন না করেন তাহলে সুপ্রিম কোর্ট নিয়োগ সম্পন্ন করবেন আগেই জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আনন্দ বোসের (C V Anand Bose) আইনজীবীর কাছে আগেই জানতে চেয়েছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। সিল বন্ধ খামে সেটি জানানো নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...