Wednesday, June 24, 2026

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। তবে এবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারও হয়েছে তবে এখনই সংকট কাটছে না প্রভাতের। সংক্রমণ নিয়ে চিন্তা রয়েছে চিকিৎসকদের।

পরিচালক-কন্যা একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya) হায়দরাবাদে গেছিলেন। ভিডিও কলে ‘বাবি’র (প্রভাতকে এই সম্বোধনেই ডাকেন মেয়ে) সঙ্গে কথা বলতে গিয়ে শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ হওয়ায় একতা (Prabhat Roy’s daughter Ekta) দ্রুত প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। এরপরই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ রয়েছে ‘শ্বেত পাথরের থালা’র পরিচালকের। তাঁর যথেষ্ট বয়স হয়েছে। আনুষাঙ্গিক সমস্যাও রয়েছে। অস্ত্রোপচার সফল হলেও সংক্রমণ না কমলে কিছুই বলা যাবে না, মত চিকিৎসকদের।

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...