Sunday, April 5, 2026

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনৈতিক মহলে শোকের ছায়া

Date:

Share post:

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন ডেথও। বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া।

তাপস সাহা (Tapas Saha) ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন। ২০২১ সালে তেহট্ট থেকে নির্বাচিত হন তিনি। এরপর শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ায় তাঁর। বাড়িতে সিবিআইও হানা দেয়। এর মাঝেই বুধবার নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাসখানেক আগে বেঙ্গালুরুতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়েন বুধাবার। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

তেহট্ট নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আওতায়। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ গত ২ ফেব্রুয়ারি প্রয়াত হন। কালীগঞ্জের পর এবার তেহট্টের বিধায়কেরও মৃত্যু হওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ল।

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...