Sunday, April 5, 2026

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

Date:

Share post:

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বার্লা। আর শুক্রবার এই বিষয়ে বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) করাও নাম উল্লেখ না করে বলেন, জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি।

বিজেপিতে গোষ্ঠী কোন্দল রন্ধ্রে রন্ধ্রে বলে অভিযোগ বিরোধীদের। দলকে এককাট্টা করে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতারও অভাব বিজেপিতে। এই পরিস্থিতি পদ্ম ছেড়ে ঘাসফুলে গিয়েছেন উত্তরের আদিবাসী নেতা জন বার্লা (John Barla)। আর যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে বাংলায় উন্নয়নমূলক রাজ আটকে রাখার অভিযোগ তুলেছেন তিনি। সেই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ বলেন, “অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন, চলে যাবেন। এত বড় নেতা কেন ছেড়ে চলে যাচ্ছেন এটা পার্টিকে ভাবতে হবে। যে লোকটা এসেছিল তাঁর ট্রেড ইউনিয়ন আছে। বিজেপি লাভও পেয়েছে। তাঁকে আমরা সম্মান দিয়েছি। মন্ত্রী করেছি। যেকোনও কারণে চলে যান না কেন, তাতে রাজনৈতিক ক্ষতি হবে। কারণ, তাঁর পিছনে লোক আছে। এই ধরনের ঘটনা ঘটা চিন্তার বিষয়। পর্যালোচনা নিশ্চয়ই হবে।”

দক্ষ সংগঠকের অভাব। আবার গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে ঘরোয়া কোন্দল। দু’য়ে মিলে জর্জরিত বঙ্গ বিজেপি। তাই প্রতিটি নির্বাচনে ডাহা ফেল গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে আবার বড় নেতৃত্বের দলবদল। সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা (John Barla)। প্রাক্তন সাংসদের শিবির বদলে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আরও খবরতৃণমূলে সাংগঠনিক পদে বড় রদবদল! নয়া তালিকা প্রকাশ

বৃহস্পতিবার শিবির বদলের পরেই একের পর এক উদাহরণ তুলে বিজেপিকে তুলোধনা করেন জন বার্লা (John Barla)। বলেন, “আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে। মন্ত্রী হয়েছিলাম। কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি। রেলের সঙ্গে হাত মিলিয়ে ১৬০ কোটি টাকার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু বিরোধী দলনেতা বাধা দিতেন। জনতার আশীর্বাদে জিতেছিলাম কিন্তু শুভেন্দু অধিকারীর বাধায় কোনও কাজ করতে পারেনি।”

তবে, দিলীপ সরাসরি শুভেন্দুর নাম না করলেও বঙ্গ বিজেপির নেতৃত্বকেই নিশানা করেন। তাঁর মতে, জন বার্লার দল ছেড়ে যাওয়া বিজেপিতে ধাক্কা।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...