Monday, April 6, 2026

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট(Wbsctvesd)। যারা চলতি বছর উচ্চ মাধ্যমিকস্তরে ভোকেশনাল বা বৃত্তিমূলক পরীক্ষা দিয়েছেন, তাঁরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন কাউন্সিলের ওয়েবসাইট থেকে। উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) জানিয়েছেন, “উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। চেষ্টা করলে ভালো হবেই।
তোমাদের সবার আগামীর দিনগুলি আরও সাফল্যমন্ডিত হোক – এই প্রার্থনা করি।”

রেজ়াল্ট দেখতে পরীক্ষার্থীদের প্রথমে কাউন্সিলের ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে হোমপেজ-এ দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করে নিজেদের লগ-ইন আইডি দিলেই স্ক্রিনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...